Skip to Content

চর কুকরি মুকরি

ভোলা
February 21, 2026 by
Musafir

নদীর দেশে চরের বুকে...

চর কুকরি মুকরি, ভোলা 

শীতে বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের সাধারণত দুই ধরণের বিলাসিতা হয়- সাগরবিলাস ও পাহাড়বিলাস। তবে বাংলাদেশের শীত আরেকটি বিলাসিতা করার জন্য বিশেষ উপযোগী। দ্বীপ বা চর বিলাস। বাংলাদেশের সক্রিয় বদ্বীপ অঞ্চলে যত গুলো চর রয়েছে, তার মধ্যে অন্যতম একটি 'চর কুকরী মুকরী'। আজ বলব কুকরী মুকরী ভ্রমণের খুটিনাটি।

কেন যাবেন?চর কুকরী মুকরী বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। সুন্দরবনের পর হরিণ দেখার সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই কুকরী মুকরী। রয়েছে ক্যাম্পিং এর সুযোগ। রাতের আকাশ হাজার রকমের তাঁরার পসরা সাজিয়ে বসে। শুধু তাই না, জোয়ার ভাটার লুকোচুরি দেখতে এই চরের জুরি নেই।বন, নদীর মোহনা ও অসীম দিগন্ত- সবগুলোর মিশেল এই চর। এখানে একই সাথে আপনি সবগুলোর স্বাদ পাবেন। ম্যানগ্রোভ বনাঞ্চল এর মাঝে বয়ে চল খাল পুরো চর জুড়ে ছড়িয়ে আছে। নদির বুকে নৌকা নিয়ে বেড়িয়ে পড়লেই দেখা মিলবে পাড়ে থাকা চিত্রা হরিণের। 

কিভাবে যাবেন?ভোলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় সবচেয়ে ভাল উপায় হল নদীপথ। এক্ষেত্রে আপনি চাইলে বরিশাল হয়েও যেতে পারেন। তবে সদর ঘাট থেকে সরাসরি ভোলা যাওয়ার লঞ্চে চেপে পড়লে উত্তম।সদরঘাটভোলা (ঘোষের হাট লঞ্চ টার্মিনাল)আমরা গিয়েছিলাম এম ভি টিপু লঞ্চে। অবশ্যই সন্ধ্যার আগে সদরঘাট থাকার চেষ্টা করবেন। ৬ টার পর লঞ্চ পাওয়া না যাওয়ার সম্ভাবনা বেশি। ডেকের ভাড়া ৩০০ করে জনপ্রতি। ডাবল বেড এর কেবিন ২০০০ টাকা। শীতের রাতে একটা কেবিন নেয়া বুদ্ধিমানের কাজ। চাইলে তোশক নিতে পারেন। জনপ্রতি ১০০-১৫০ টাকা লাগবে।ঘোষের হাট কচ্ছপিয়া ঘাটপ্রায় ১৫ কিলো এই রাস্তা যেতে হবে অটো বা সিএনজি তে। জনপ্রতি ভাড়া পড়বে ৮০-১০০ টাকা। অথবা চাইলে সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন।কচ্ছপিয়া ঘাট চর কুকরি মুকরীকচ্ছপিয়া ঘাট থেকে ট্রলারে করে চলে যেতে পারেন কুকরি মুকরি। তবে সেক্ষেত্রে অপেক্ষা করা লাগতে পারে। কারন ট্রলার সবসময় থাকে না। জনপ্রতি ৬০-৭০ টাকা লাগে।স্পিডবোট এভেইলেবল। এবং তা পাওয়াও যায়। জনপ্রতি ১৫০ টাকা লাগলেও যাত্রা আরো থ্রিলিং এবং সময় সাশ্রয়ী।

কোথায় থাকবেন?কুকরী মুকরী গেলে অবশ্যই ক্যাম্পিং করবেন। আমাদের ৩ জনের এক টেন্ট প্রতিরাতের জন্য ৬০০ টাকা আর হ্যামকে ৩০০ টাকা খরচ করতে হয়। নিচে নাজিম নামে ভাই এর নাম্বার দেয়া হল। উনার সাথে যোগাযোগ করে আগে থেকে বুকিং দিয়ে যাবেন। তাহলে আরো কোন ঝামেলা পোহাতে হবে না।

নাজিম ভাই: 01759520357

কি খাবেন?কুকরি মুকরিতে ক্যাম্পিং সাধারনত নারকেল বাগান বা তার আশে পাশে জায়গায়ই হয়। নারিকেল বাগানের ঠিক সামনেই একটি দোকান আছে। তাদের বলে রাখলেই খাবারের ব্যবস্থা করে রাখবে। রাতের খাবারে হাসের গোস্ত খেতে পারেন। বেশ সুস্বাদু। তবে তা আগেই অর্ডার দিয়ে রাখতে হবে। আস্ত হাস নিতে হবে। দাম পড়বে ১৬০০-১৮০০ টাকা।

.

.

.

📍 Char Kukri Mukri, Bhola

Winter in Bangladesh usually offers travelers two kinds of indulgence — sea escapes and hill retreats. But there’s a third luxury that winter makes especially magical: island (char) exploration.
Among the many chars scattered across Bangladesh’s active delta, Char Kukri Mukri stands out as one of the most captivating. Today, I’ll walk you through everything you need to know to plan a trip here.

🟥 Why Visit?

Char Kukri Mukri is one of the largest wildlife sanctuaries in Bangladesh. After the Sundarbans, it’s one of the best places to spot spotted deer (Chitra Horin) in their natural habitat.

Camping is a must here. At night, the sky turns into a canvas of countless stars. The rhythmic dance of tides, the silence of the wilderness, and the vast open horizon create an experience that feels unreal.

This char is a rare blend of forest, river estuary, and endless landscape. Mangrove canals crisscross the island, and a simple boat ride through these waterways often rewards you with deer grazing peacefully along the banks.

🟥 How to Get There?

Since Bhola has no direct road connection, river travel is the best option.

Dhaka → Bhola

Board a launch directly from Sadarghat to Bhola (Ghosher Hat Launch Terminal).
We traveled on MV Tipu.

📌 Tip: Try to reach Sadarghat before evening. After 6 PM, launches can be hard to find.

Deck fare: BDT 300 per person

Double-bed cabin: BDT 2000

Mattress (optional): BDT 100–150 per person
👉 In winter, booking a cabin is a smart move.

Ghosher Hat → Kachhapia Ghat

Distance: ~15 km

Transport: Auto or CNG

Fare: BDT 80–100 per person

Kachhapia Ghat → Char Kukri Mukri

Trawler: BDT 60–70 (may require waiting)

Speedboat: BDT 150 (faster and more time-efficient)

🟥 Where to Stay?

If you visit Char Kukri Mukri, camping is non-negotiable.

Tent (for 3 people): BDT 600 per night

Hammock: BDT 300 per night

For a smoother experience, booking in advance is recommended.
📞 Nazim Bhai: 01759520357

🟥 What to Eat?

Camping usually takes place inside or near coconut gardens. Small local shops nearby can arrange meals if informed in advance.

For dinner, duck curry is highly recommended — rich, flavorful, and perfect after a long day outdoors.
📌 Must be pre-ordered and taken as a whole duck

💰 Price: BDT 1600–1800