Skip to Content

বগালেক - কেওক্রাডং

রুমা
February 21, 2026 by
Musafir
স্থান : বগালেক-কেওক্রাডং
সময় : ৫ রাত ৪ দিন
 
বগালেক - কেওক্রাডং এখন অনেকটাই পরিচিত একটি যায়গা, এবং শীতের সময় পুরোটাই প্রায় গাড়িতে যাওয়া যায়। উপরে থাকা/খাওয়া এবং নিরাপত্তারও খুব ভালো ব্যবস্থা রয়েছে। যদিও কয়েক বছর আগেও ব্যাপারটা এমন ছিলো না। বগালেক থেকে প্রায় ৪-৫ ঘন্টার কঠিন একটা ট্রেকিং ছিলো  কেওক্রাডং পৌছাতে কিন্তু কি মায়াবী আর অপরুপ সৌন্দর্য্য ছিলো বাকে বাকে। এখনো যদি পারেন পথটা হেটে যান।
ঢাকা থেকে বান্দরবানগামী যেকোন রাতের বাসে উঠে যান। বান্দরবান শহর থেকে রুমাবাজার দুইভাবে যেতে পারেন। যদি আপনারা গ্রুপে হোন আর সংখ্যায় ১০-১২ জন হোন তাহলে ২ দিনের জন্য একবারে জীপ ভাড়া করে নিন, সেই জীপ ই আপনাদের পুরোটা ঘুরিয়ে আনবে।
তবে আমি আপনাকে অন্য একটা প্ল্যান বলি,আমরা যেভাবে গিয়েছিলাম।

সকালে বান্দরবান নেমে চলে যাবেন রুমা বাস স্ট্যান্ডে। সেখান থেকে প্রতি ঘন্টায় রুমা বাজারগামী একটা বাস ছাড়ে সেটায় উঠে পরুন। ভাড়া ১০০ - ১৫০ টাকা। বাসে পাহাড়িদের সাথে গল্প করে আর রোলার-কোস্টার ভয়ংকর একটা রাইড উপভোগ করতে করতে ২-৩ ঘন্টার মধ্যে পৌছে যাবেন রুমা বাজার। মাঝে ২টা আর্মি চেকপোস্ট আছে সেখানে এন.আই.ডি ও অন্যান্য ইনফোরমেশন সাবমিট করতে হবে। রুমা বাজার পৌছে সাংগু নদীর পারে একটা হোটেল নিয়ে নিন। এইসব হোটেলের অবস্থা খুব ভালো না, ২০০-৩০০ টাকা পার পার্সন হিসেবে পেয়ে যাবেন। ফ্রেস হয়ে বের হয়ে পরেন রুমা বাজার আর সাংগু নদীর অপরুপ সৌন্দর্য দেখতে। কোন ডেস্টিনেশন নেই, নিজের মত হেটে বেরাবেন, পাহাড়িদের সাথে কথা বলবেন আর রুমা বাজারের বিভিন্নরকম পাহাড়ি খাবার ট্রাই করবেন।  এর মধ্যেই পরের ২ দিনের জন্য গাইড মেনেজ করে ফেলবেন, সেই বাজারেই কথা-বার্তা বললে অনেক গাইড পেয়ে যাবেন। আমরা গাইড হিসেবে পেয়েছিলাম বেলাল ভাইকে। এই বেলাল ভাইয়ের গল্প শুনাবো অন্য এক পোস্টে।

সন্ধ্যায় সাংগু নদীর সুর্যাস্থ আর পরের দিন ভোরের অপরুপ সুর্যদয়টা মিস করবেন না।
পরের দিন গাইডের সহযোগিতায় আর্মিক্যাম্পে কিছু ফর্মালিটিস শেষ করে দুইভাবে বগালেক যেতে পারেন। পাহড়িদের সাথে লোকাল জিপে অথবা জিপ ভাড়া করে। অন্য টুরিস্টদের সাথে মিলেও যেতে পারেন। বগালেকে যাওয়ার উত্তম সময় চাঁদনি রাতে। পাহাড়ের মাঝে গোল লেকের মধ্যে চাঁদের প্রতিচ্ছবিটা ভয়ংকর সুন্দর। বগালেকের হোটেলগুলো মোটামুটি ভালো, জনপ্রতি ২০০-৩০০ টাকা।
এক রাত বগালেক কাটিয়ে পরের দিন ভোরে হাটা শুরু করুন কেউক্রাডং এর উদ্দেশ্যে।  পথেই চিংড়ি ঝর্নায় হালকা গা ভিজিয়ে বেশ কয়েকটা পাহাড় আর দার্জিলিং পাড়া পারি দিয়ে ৩-৪ ঘন্টার মধ্যেই পৌছে যাবে বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ চুড়ায়। এই পথটার সৌন্দর্য লিখে কিংবা ভাষায় প্রকাশ করা যাবে না।  ইংরেজিতে একটা প্রবাদ আছে “It's not the destination, it's the journey”। তবে যাওয়ার পথ কিংবা কেওক্রাডং এর চুড়া কোনটাই আপনাকে কম অভিভূত করবে না। 
পরদিন সকালে বগালেক নেমে কোন টুরিস্ট গ্রুপ কিংবা নিজেরা গাড়ি ম্যানেজ করে চলে আসুন রুমা বাজার, এইসব আপনাদের গাইড ই দেখবে। রুমা বাজার থেকে দুপুরের পরে আর কোন লোকাল বাস বান্দরবান শহরের উদ্দেশ্যে ছাড়ে না সুতরাং দুপুরের আগেই রুমা বাজার চলে আসবেন।
ট্যুর প্ল্যান : ৪ দিন ৫ রাত 
বাজেট : ৫০০০-৬০০০

গাইড : 01837833707 (বেলাল)

.

.

.

Place: Boga Lake to Keokradong

Duration: 5 nights, 4 days

Boga Lake to Keokradong is now a well-known destination, and during winter almost the entire route can be traveled by vehicle. Accommodation, food, and security facilities at the top are also quite good now, although this was not the case a few years ago. Back then, reaching Keokradong from Boga Lake required a difficult 4 to 5 hour trek. However, the winding trails were incredibly magical and breathtaking. Even now, if you can, try to walk the route.

From Dhaka, take any night bus heading to Bandarban. From Bandarban town, you can reach Ruma Bazaar in two ways. If you are traveling in a group of 10 to 12 people, you can rent a jeep for two days, and that same jeep will take you everywhere.

Let me share a different plan, the way we traveled.

In the morning, after arriving in Bandarban, head to the Ruma bus stand. From there, a bus to Ruma Bazaar departs every hour. The fare is around BDT 100 to 150. While chatting with local hill people and enjoying a thrilling roller coaster style ride, you will reach Ruma Bazaar within 2 to 3 hours. There are two army checkpoints on the way where you need to submit your NID and other information. After reaching Ruma Bazaar, take a hotel near the bank of the Sangu River. These hotels are quite basic, but you can find rooms for BDT 200 to 300 per person. After freshening up, go out to explore Ruma Bazaar and enjoy the stunning beauty of the Sangu River. There is no fixed destination. Walk freely, talk to the locals, and try different hill foods. During this time, arrange a guide for the next two days. You will find many guides in the market area. We found our guide there, Brother Belal. I will share his stories in another post.

Do not miss the sunset over the Sangu River in the evening, and the beautiful sunrise early the next morning.

The next day, with the help of your guide, complete the necessary formalities at the army camp. After that, you can go to Boga Lake either by local jeep with the hill people or by renting a jeep. You can also share a ride with other tourists. The best time to reach Boga Lake is on a moonlit night. The reflection of the moon in the round lake surrounded by hills is incredibly beautiful. The hotels at Boga Lake are fairly decent, with costs around BDT 200 to 300 per person.

After spending one night at Boga Lake, start walking early the next morning toward Keokradong. On the way, refresh yourself at Chingri Waterfall, cross several hills and Darjeeling Para, and reach one of the highest peaks of Bangladesh within 3 to 4 hours. The beauty of this route cannot be fully described in words. There is an English saying, “It’s not the destination, it’s the journey.” However, neither the journey nor the summit of Keokradong will disappoint you.

The following morning, return to Boga Lake and then arrange a vehicle, either with a tourist group or on your own, to go back to Ruma Bazaar. Your guide will handle these arrangements. Keep in mind that no local buses leave Ruma Bazaar for Bandarban town after noon, so make sure to reach Ruma Bazaar before midday.

Tour Plan: 4 days, 5 nights

Budget: BDT 5,000 to 6,000

Guide: 01837833707 (Belal)

থানকোয়াইন –পালংখিয়ং ঝর্না
আলিকদম , বান্দরবান